দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ তার প্রয়াত কন্যা কারিনা কায়সারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণা করেছেন। ফেসবুক পোস্টে তিনি কোরবানির ঈদের সময় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
পোস্টে কায়সার হামিদ লেখেন, কোরবানির ঈদের সময় কারিনা তার সঙ্গে হাটে যেত এবং গরু-ছাগল কেনা দেখতে খুব পছন্দ করত। তবে গরুর কাছাকাছি যেতে সে ভয় পেত। গাড়ির ভেতরে বসেই সে হাটের কেনাবেচা উপভোগ করত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, এবার হাটে যাওয়ার কোনো আগ্রহই পাচ্ছিলেন না। তবুও যেতে হয়েছে। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতিগুলো বারবার মনে পড়ছে বলেও জানান এই সাবেক ফুটবলার।
পোস্টে মেয়ের উদ্দেশে তিনি লেখেন, এখন কারিনা সব ভয়ভীতির ঊর্ধ্বে। পরিবারের কেউই তাকে ছাড়া ভালো নেই। আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন এই দোয়া করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় কারিনা কায়সারের মৃত্যু হয়। গত ১৫ মে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জে আই